• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে জলবায়ু বান্ধব কৃষি ও বৃক্ষরোপন প্রকল্প বিষয়ক সভা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধু চুলা,জলবায়ু বান্ধব কৃষি ও জলবায়ু বান্ধব বৃক্ষরোপন প্রকল্প বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর উদ্যোগে এই আনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাছ লাগানো এবং চুলা উদ্বোক্তা সহ এমন ২৮জন গ্রাহকদের মাঝে ভুর্তুকি হিসেবে মোট দুই লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের এজিএম বুলমাজুন সরকার বুলবুল,দিনাজপুর জোনাল ম্যানেজার মো.শামিম বাবু,জেলা ম্যানেজার মো.নাজমুল হুদা প্রমুখ।
সভা শেষে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর পক্ষ থেকে গাছ লাগানো এবং চুলা উদ্বোক্তা সহ ২৮জন গ্রাহকের মাঝে ভুর্তুকি হিসেবে মোট দুইলক্ষ টাকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ