• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জয়পুরহাটে শ্যামলী পরিবহনের বাসের চাপায় অটোভ্যানের যাত্রী নিহত

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে দূর পাল্লার বাস শ্যামলী পরিবহন তিন চাকার ব্যাটারীচালিত অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ফারুক হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার পুরানাপৈল এলাকার গতনশহর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক পাঁচবিবি উপজেলার আটাপুর গলাকাটা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অটোভ্যান চালক বাবু হোসেন (৩২)। তিনি একই এলাকার মৃত কোবাত আলীর ছেলে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার জয়পুরহাট-পাঁচবিবি সড়কের গতনশহর এলাকায় দূরপাল্লার বাস শ্যামলী পরিবহন জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল। পথে আলু বোঝাই অটোভ্যান নিয়ে বিপরীত দিক থেকে আসার সময় ভ্যানটিকে চাপা দিলে ফারুক হোসেন ঘটনাস্থলে মারা যায়। এতে অটোভ্যান চালককে আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, দূরপাল্লার বাস শ্যামলী পরিবহন ব্যাটারীচালিত আলুবোঝাই অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয়েছে ফারুক। এ ঘটনায় বাসের চালক যাত্রীদের রাস্তার মাঝে নামিয়ে দিয়ে বাস নিয়ে পালিয়ে যায়। চালক ও গাড়িকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ