• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আইনজীবীদের সঙ্গে খালেদার মতবিনিময়

Khalada-7ঢাকা : বিএনপিপন্থী জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

রোববার রাত সোয়া ৯টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ব্যারিস্টার আমিনুল হক, অ্যাডভোকেট  খন্দকার মাহবুব হোসেন, বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এবাদুর রহমান চৌধূরী, গোলাম এরশাদ, গিয়াস উদ্দীন আহমেদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার শাহজাহান ওমর, ড. ফরিদুজ্জামান ফরহাদ, অ্যাডভোকেট মাওলানা এম এ রাকিব, এ ওয়াই মশিউজ্জামান প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের নির্বাচনে দলীয় প্যানেল নির্ধারণে সিনিয়র আইনজীবীদের মতামত নেন খালেদা জিয়া।

৫ জানুয়ারির নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং মতামত জানতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপিপন্থী পেশাজীবী পরিষদ, শিক্ষক প্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ