সিসি নিউজ।। ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ শ্লোগানে জেলায় পালিত হয়েছে পরিসংখ্যান দিবস। এ উপলক্ষে সোমবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান দপ্তর-এর আয়োজন করে।
এসময় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান, জেলা পরিসংখ্যান দপ্তরের উপপরিচালক মো. আতাউর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সাজেদুর রহমান প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন জেলা প্রশাসক।