• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন |
শিরোনাম :

লক্ষণপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে লক্ষণপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাঙ্গালীপুর ইউনিয়নে লক্ষণপুর চড়কপাড়ায় বিদ্যালয় চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোছা. মুসারাত জাহান ও বাঙ্গালীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনিছুর রহমান।
লক্ষণপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোছা. জহুরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আমিনুর রহমান বিপু।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী,আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শেষে প্রধান অতিথি ইউএনও ফয়সাল রায়হান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মনা।
একই দিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশও অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ