• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রংপুরে যাত্রীবাহি বাস উল্টে নিহত ২

সিসি নিউজ।। রংপুরের গঙ্গাচড়ায় যাত্রীবাহি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গঞ্জিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গঞ্জিপুর এলাকার জাহাঙ্গীর (৩৫) ও গাইবান্ধার সুমন (২৫)। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নীলফামারীর জলঢাকা থেকে ছেড়ে আসা বাসটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছন অন্তত ২০ জন। বাসটি উদ্ধারের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ