• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন |

নীলফামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু

সিসি নিউজ।। “মান সম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” শ্লোগানে জেলায় শুরু হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। এ উপলক্ষে রোববার সকাল ১১টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে পিটিআই মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তৃতা করেন নীলফামারী পিটিআই এর সুপারেনটেনডেণ্ট মুহাম্মদ আফজাল হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহুরুল আলম, মো. নজরুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউল গনি ওসমানি, মো. নুরুজামান প্রমুখ। এর আগে মাল্টি মিডিয়ার মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শণ করা হয়। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউল গনি ওসমানী জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা, শিক্ষা মেলা, শিক্ষামূলক সাংষ্কৃতিক অনুষ্ঠানসহ তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ