• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

সিসি নিউজ ডেস্ক।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ রেললাইনের ওপর অবস্থান নিয়ে রেল অবরোধ করেছেন। আজ রোববার রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন তাঁরা। পরে রেললাইনের স্লিপার খুলে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ফলে রাজশাহী রেলওয়ে স্টেশনের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রাজশাহী রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন ঢুকছে না। কোনো ট্রেন রাজশাহী থেকে বেরও হতে পারছে না।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, রাত ৭টা ৫০ মিনিটের দিকে আমরা খবর পাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন চারুকলা রেলগেটে গাছের গুড়ি ফেলে আগুন লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এরপর থেকে আমরা ট্রেন চলাচল বন্ধ রেখেছি। এতে ফরিদপুরের ভাঙ্গা থেকে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে হরিয়ান স্টেশনে আটকে আছে। এছাড়া রাত সাড়ে ৯টায় রাজশাহী থেকে বাংলা বান্ধা ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেন দুটি সঠিক সময়ে ছাড়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ