• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে শিক্ষা মেলা অনুষ্টিত

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে শিক্ষা মেলা। মঙ্গলবার শহরের পিটিআই চত্বরে ওই মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর এই মেলার আয়োজন করে।
দিনব্যাপী মেলায় জেলার ছয় উপজেলার প্রাথমিক শিক্ষা দপ্তরের ছয়টি স্টল স্থান পায়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো হয় স্টলগুলো। সকালে এসব স্টল পরিদর্শণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউল গনি ওসমানি, আব্দুস ছাত্তার ও নুরুজামান প্রমুখ।
শেষে বিকালে সেখানে শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্টান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করে অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ