• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে সাড়ে সাত শ’ দুস্থ মানুষের মাঝে রোজার খাদ্য সামগ্রী বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে দুস্থ মানুষের মাঝে রোজা মাসের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার শহরের চাঁদনগর মহল্লায় ওব্যাট ব্যাক টু স্কুলে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা ওব্যাট কানাডার অর্থায়নে প্রান্তিক উন্নয়ন সোসাইটি নামের একটি সংস্থা ওই সব বিতরণ করেছে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান।
এ সময় সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শিউলী বেগম, প্রান্তিক উন্নয়ন সোসাইটির প্রজেক্ট ম্যানেজার নার্গিস করিম, এরিয়া ম্যানেজার ইরফান আজম, ওব্যাট ব্যাক টু স্কুলের প্রধান শিক্ষক তাবাসসুম আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
এরিয়া ম্যানেজার ইরফান আজম জানান, সংগঠনের উদ্যোগে প্রতি বছর রমজান মাসে দুস্থ মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় এবারও ৭৫০ জন দুস্থ মানুষের মাঝে বিভিন্ন খাদ্য করা হয়েছে। প্রতিজনকে চাল ৮ কেজি, আটা ২ কেজি, ছোলা ৩ কেজি, ডাল ২ কেজি, চিনি ১ কেজি, সোয়াবিন তেল এক লিটার ও লবন এক কেজি করে প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ