• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

নীলফামারীতে জাতীয় গণহত্যা দিবস পালিত

সিসি নিউজ।। নীলফামারীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ভয়াল ২৫ মার্চ ও জাতীয় গণহত্যা দিবস। শহীদদের স্মরণে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে নীলফামারী সরকারি কলেজ সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এবং পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী পৌরসভা, উপজেলা পরিষদ, নীলফামারী প্রেসক্লাব, নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী সরকারি মহিলা কলেজ, জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি দপ্তর পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় সেখানে ১ মিনিট নিরবতা পালন করে।
পরে সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম, নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুল আনোয়ার, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।
এছাড়াও জেলা তথ্য দপ্তরের আয়োজনে গণহত্যার ওপর দূর্লভ আলোকচিত্র ও প্রামান্য চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়।
অপরদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ স্মৃতিচারণে আলোচনা সভা।

এদিকে সৈয়দপুরে গণহত্যা দিবস পালিত হয়েছে। সন্ধ্যায় স্থানীয় গোলাহাট বধ্যভূমিতে শহীদদের প্রতি  শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনাসভার আয়োজন করা হয়। এছাড়া স্থানীয় শহীদ স্মৃতি অম্লান চত্বরে সারাদিনব্যাপী প্রামান্যচিত্র প্রদর্শনের আয়োজন করে যৌথভাবে উপজেলা প্রশাসন ও সৈয়দপুর পৌরসভা।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফয়সাল রায়হানের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একরামুল হক ও বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী। এ সময়  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে স্থানীয় আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আলাদাভাবে নানা কর্মসূচীর আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ