• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :

জলঢাকা হাসপাতালের শৌচাগারে পাওয়া নবজাতকটি মারা গেছে

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে উদ্ধার হওয়া নবজাতকটি মারা গেছে। সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের তত্ত্বাবধানে দুপুর ২টার দিকে জলঢাকা কেন্দ্রীয় কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন করা হয়।
জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসান রেজাওনুল কবীর নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার নবজাতকটি উদ্ধারের পর থেকে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল। এ কারণে পরদিন রোববার উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছিল। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে শিশুটি মারা যায়।
জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে আসে এক কিশোরী। তবে জরুরি বিভাগে নাম ও ঠিকানা উল্লেখ করে টয়লেটে চলে যায় সে। টয়লেটে একটি ছেলে সন্তান প্রসব করে। সন্তান প্রসবের পরপরই কাউকে না জানিয়ে হাসপাতাল থেকে সটকে পড়ে ওই কিশোরী।
এ সময় অন্য রোগিরা টয়লেটে গিয়ে নবজাতকটিকে দেখতে পেয়ে নার্সদেরকে জানায়। পরে হাসপাতালের সিনিয়র নার্স ও দায়িত্বরত চিকিৎসকরা নবজাতকটিকে উদ্ধার করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ