সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ‘স্বাস্থ্যের জন্য দৌড়’ কর্মসূচীর অংশ হিসেবে পাঁচ কিলোমিটার চক্রাকার দৌড় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় শেখ রাসেল স্টেডিয়াম ওই দৌড় অনুষ্ঠিত হয়। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ কামরুল হাসান সোহেলের উদ্যোগে সৈয়দপুর রানার্স নামের এক সংগঠন এ দৌড়ের আয়োজন করে। এতে ডাঃ কামরুল হাসানসহ অর্ধশতাধিক তরুন, কিশোর ও যুবক অংশ নেন।