• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আহত শিক্ষিকার পাশে ডা.এম আমজাদ হোসেন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দিনাজপুরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল কলেজের সিনিয়র শিক্ষিকা আরুফা আকতারের পাশে দাড়িয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত, এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।
শনিবার (১ এপ্রিল) সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন আরুফা আক্তারের শারীরিক খোঁজ-খবর নেন ও উন্নত চিকিৎসার জন্য ডিউটিরত চিকিৎসকদের পরামর্শ প্রদান করেন অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।
এই সময় আহত এই শিক্ষিকার চিকিৎসার জন্য তাঁর পরিবারের হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন এবি ফাউন্ডেশন এর চীফ কো-অর্ডিনেটর জয়ন্ত রায়, কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার রায়, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ আলী মন্ডল, জিয়া হার্ট ফাউন্ডেশনের কবীর, সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ অনেকে।
উল্লেখ্য, গত শনিবার দিনাজপুর থেকে চিরিরবন্দর আসার পথে বেকিপুল নামক স্থানে ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হন শিক্ষিকা আরুফা আক্তার। এতে মাথা ও বুকের পাঁজরে গুরুতর আঘাত পেয়ে বর্তমানে জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ