• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :

সাকিবের শাস্তি কমলো না

Sakibঢাকা: শাস্তি কমলো না ক্রিকেট রত্ন সাকিবের। আবেদন করেও কোন লাভ হলো না। প্রশাসন তার ব্যাপারে অটল থাকায় মুশফিক একজন দক্ষ হাত হারালো। দলের স্বার্থে সাকিবের শাস্তি কমিয়ে তাকে ফেরত আনার জন্য বিসিবি সভাপতির কাছে অনুরোধ করেছিলেন অধিনায়ক মুশফিক। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সে আবেদন বাতিল করে দিয়েছেন।
প্রসঙ্গত, অশোভন আচরণের কারণে শাস্তি হিসেবে সাকিবকে পরপর তিনটি ওয়ানডে ম্যাচে নিষিদ্ধ এবং তিন লাখ টাকা জরিমানা করেছে বিসিবি। ফলে এশিয়া কাপের দুই ম্যাচে খেলা হচ্ছে না সাকিবের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সাকিবের শাস্তি প্রত্যাহার বা কমানোর কোনো সম্ভাবনা নেই। বোর্ড নিজেদের সিদ্ধান্তে অটল।
এশিয়া কাপের আগেই শ্রীলংকার সঙ্গে টেস্ট, টি-টোয়েন্টি এবং ওডিআই- সবগুলো ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন তামিম আর মাশরাফি। অধিনায়ক মুশফিকুর রহিম আঙ্গুলের ইনজুরি নিয়ে ব্যাট করছেন। বাজে ফর্মের কারণে মাহমুদুল্লাহ রিয়াদ এশিয়া কাপের দলে যায়গা পাননি। আর এই অবস্থায় শাস্তির কারণে প্রথম দুই ম্যাচে থাকছেন না সাকিবও। ফলে সব মিলিয়ে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ টুর্নামেন্টের আগেই শারীরিক ও মানসিকভাবে হতাশ বাংলাদেশ দল।
এসব কারণে অধিনায়ক মুশফিকুর রহিম, সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও কোচ সেন জার্গেনসেন পাপনের কাছে সাকিবের শাস্তি কমিয়ে তিন ম্যাচের বদলে এক ম্যাচ তাকে নিষিদ্ধ করার দাবি জানান। কিন্তু পরবর্তীতে আর কেউ অপরাধ করেও যেন পার না পায় তা মাথায় রেখেই হার্ড লাইনে গিয়েছে বিসিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ