• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন |
শিরোনাম :

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।

এর আগে আজ সকাল ৬টার দিকে বঙ্গবাজারে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিট কাজ করছে। আনুষ্ঠানিকভাবে এখনো আগুনের কারণ জানা যায়নি বলে জানিয়েছেন শাহজাহান শিকদার।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। ইতিমধ্যে বিমানবাহিনীর সাহায্যকারী দল ও হেলিকপ্টার কাজ শুরু করেছে।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ