সিসি নিউজ: সোমবার দুপুরে নীলফামারী জেলার সদর উপজেলায় লক্ষীচাপ ইউনিয়ন ফেডারেশন ও সন্ধ্যায় সৈয়দপুর উপজেলা কাশিরাম বেলপুকুর ইউনিয়ন ফেডারেশনের আয়োজনে গাভী পালনের উপর ভিডিও শো ( বায়োস্কোপ) দেখানো হয়। ভিডিও শোটি আয়োজন করেন গ্রামীণ বিক্রয় ও সেবা কেন্দ্র লক্ষীচাপ, কাশিরাম বেলপুকুর এবং পল্লী প্রণী চিকিৎসক সমিতি রামগঞ্জ ও ঢেলাপীর। সহযোগিতায় প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ ও আইসিসিও কো-অপারেশন। বাস্তবায়নে নিউপার্টনারশীপ ইন পি এম এস ডি প্রকল্প আর ডি আর এস নীলফামারী। ভিডিও শোটি গ্রামের হত-দরিদ্র পুরুষ–মহিলাদের ব্যাপক উপস্থিতি ছিল ।