• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে ভাসুরের লাঠির আঘাতে আহত গৃহবধূর মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীতে পারিবারিক কলহের জেরে ভাসুরের লাঠির আঘাতে আহত গৃহবধূ রাকিবা আক্তারের (২৯) মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই গৃহবধূ জেলা সদরের গোরগ্রাম ইউনিয়নের দলুয়া গ্রামের মো. জয়নাল আবেদীনের (৩২) স্ত্রী। এ ঘটনায় শুক্রবার বিকালে পুলিশ ওই গৃহবধূর শ্বশুর ও জাকে আটক করেছে।

পারিবারিক সূত্র জানায়, প্রায় আড়াই বছর আগে জেলা সদরের টুপামারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মো. রোকন আলীর মেয়ে রাকিবা আক্তারের সঙ্গে একই উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের দোলুয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. জয়নাল আবেদীনের (৩২) বিয়ে হয়। বিয়ের পর থেকে পৈত্রিক ভিটা নিয়ে জয়নাল আবেদীন এবং তার বড়ভাই আফজাল হোসেনের (৪০) মধ্যে প্রায় সময়ে ঝগড়া বাধতো। এরই জেরে গত ২১ এপ্রিল দুপুরে বড়ভাই আফজাল হোসেন ছোট ভাইয়ের স্ত্রী রাকিবা আক্তারকে বাড়িতে প্রবেশের সময় লাঠি দিয়ে এলোপাথারি আঘাত করেন। আফজালের স্ত্রী এবং তার (আফজালের) বাবা মফিজ উদ্দিন ওই হামলার সময় সঙ্গে ছিলেন।

নিহতের মেজ ভাই এরশাদ আলী অভিযোগ করে বলেন, ‘পারিবারিক কলহের জেরে আমার ভগ্নিপতি জয়নালের বড় ভাই আফজাল হোসেন ও তার স্ত্রী ইয়াসমিন বেগম (৩২) আমার বোনকে লাঠি দিয়ে বেদম মারডাং করেন। আফজাল হোসেনের বাবা মফিজ উদ্দিনসহ অন্যান্যরা এসময় আমার বোনকে মারতে উৎসাহিত করেন। এ অবস্থায় আমার বোন অসুস্থ্য হলে তাকে চিকিৎসা না দিয়ে বাড়িতে ফেলে রাখেন। ঈদের পর গত ২৪ এপ্রিল বোন আমাদের বাড়িতে আসলে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় আমরা তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করি। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে গত ২ মে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।’

সন্ধ্যায় নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক সমর চন্দ্র রায় বলেন, ’এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের শ^শুর মফিজ উদ্দিন ও আফজাল হোসেনের স্ত্রী ইয়াসমিন বেগমকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। শনিবার নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ