• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন |
শিরোনাম :

শিক্ষকতা নেশা হিসেবে নিতে হবে- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সিসি নিউজ।। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, ” পেশা হিসেবে নয়, শিক্ষকতা নেশা হিসেবে নিতে হবে। শিক্ষকতা নেশা হিসেবে নিলেই মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন সম্ভব।” সোমবার দুপুরে নীলফামারী শিল্পকলা মিলনায়তনে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত, নীলফামারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দীন সরকার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের একমাত্র অবলম্বন শিক্ষা। শিক্ষা ছাড়া উন্নত দেশ গড়া কোন ভাবেই সম্ভব নয়। আর এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা সবার উপরে। মায়েরাই সন্তানদের প্রথম শিক্ষক। তাই মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক দরকার। তাই আমরা এ বছর ৩৭ হাজার মানসম্মত প্রাথমিক শিক্ষক নিয়োগ দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ