• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে শহর থেকে আন্ত:জেলার তিন রুটে বাস চালু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে গণপরিবহনে যাত্রী সেবার মান বাড়াতে বাস টার্মিনালের পাশাপাশি শহরের ভিতর থেকে আন্ত:জেলার তিনটি রুটে বিরতিহীন সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। রুট তিনটি হচ্ছে নীলফামারীর সদর, ডোমার ও চিলাহাটি। আজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয় স্মৃতি অম্লান চত্বর হতে ওই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

নীলফামারী জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র এবং নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন, সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ নওয়াজ হোসেন শানু প্রমূখ।
নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা যায়, শুধুমাত্র সৈয়দপুর বাস টার্মিনাল হতে আন্ত:জেলার বিভিন্ন রুটে বাস চলাচল করে। এতে শহরের যাত্রীদের দূর্ভোগ পোহাতে হয়৷ তাই যাত্রীদের দূর্ভোগ কমাতে বাস-মিনিবাস মালিক ও শ্রমিক  সমিতির সাথে আলোচনা করে বিআরটিএ সৈয়দপুর শহরের ভিতর থেকে তিনটি রুটে বাস-মিনিবাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয়। সে অনুসারে স্থানীয় স্মৃতি অম্লান চত্বর হতে প্রতিদিন সকাল আটটা হতে সাড়ে তিনটা নীলফামারী, ডোমার ও চিলাহাটি রুটে বিরতিহীন বাস চলাচল করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ