নীলফামারী জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র এবং নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন, সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ নওয়াজ হোসেন শানু প্রমূখ।
নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা যায়, শুধুমাত্র সৈয়দপুর বাস টার্মিনাল হতে আন্ত:জেলার বিভিন্ন রুটে বাস চলাচল করে। এতে শহরের যাত্রীদের দূর্ভোগ পোহাতে হয়৷ তাই যাত্রীদের দূর্ভোগ কমাতে বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সমিতির সাথে আলোচনা করে বিআরটিএ সৈয়দপুর শহরের ভিতর থেকে তিনটি রুটে বাস-মিনিবাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেয়। সে অনুসারে স্থানীয় স্মৃতি অম্লান চত্বর হতে প্রতিদিন সকাল আটটা হতে সাড়ে তিনটা নীলফামারী, ডোমার ও চিলাহাটি রুটে বিরতিহীন বাস চলাচল করবে।