• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

নীলফামারীতে বিদ্যুতের মিটার বিস্ফোরণে পুড়ল ১১ ঘর

সিসি নিউজ।। নীলফামারীতে পল্লী বিদ্যুতের মিটার বিস্ফোরণে ছয় পরিবারের ১১ ঘর পুড়ে গেছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে জেলা সদরের রামনগর ইউনিয়নের বাহালিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে গ্রামের বশিয়ার রহমানের বাড়িতে পল্লী বিদ্যুৎ সমিতির পুরাতন একটি মিটার বদলিয়ে নতুন মিটার স্থাপন করা হয়। মিটার স্থাপনের কিছুক্ষণ পর বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুণের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে।

এ সময় বশিয়ার রহমান, রশিদুল ইসলাম, সহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুস সালাম, আবুল কাশেমসহ ছয় পরিবারের ১১টি ঘর, ঘরে রক্ষিত আসবাবপত্র, ধান, চালসহ অন্যান্য কৃষিপণ্য ও বশিয়ার রহমানের নগদ আড়াই লাখ টাকা পুড়ে যায়। খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ৩৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

নীলফামারী দমকল বাহিনীর সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মিয়ারাজ উদ্দিন অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিৎ করে বলেন, ‘বৈদ্যতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে ৯টি ঘরসহ রক্ষিত মালামাল পুড়ে যায়। এ ঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. সুলতান নাছিমুল হক বলেন, ‘এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে জানা যাবে কি কারণে ঘটনাটি ঘটেছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ