• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীর দুই ফিলিং স্টেশনের ৪০ হাজার টাকা জরিমানা

সিসি নিউজ।।নীলফামারীতে পরিমাপে কারচুপি ও বাৎসরিক ভেরিফিকেশন না করায় দুই ফিলিং স্টেশনের ৪০ হাজার টাকা জরিমানা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করা হয়।
খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ, ওজন ও পরিমাপে সঠিকতা যাচাইয়ের লক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজ উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের কর্মকর্তা জুনায়েদ আহমেদ, মাঠ কর্মকর্তা মো. হাফিজুর রহমান প্রমুখ।
বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ জানান, পরিমাপে কারচুপির অপরাধে এবং বাৎসরিক ভেরিফিকেশন না করায় নীলফামারী-ডোমার সড়কে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের মেসার্স হক ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা এবং জেলা সদরের বাদিয়ার মোড় এলাকায় মেসার্স দেওয়ান ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জ্বালানী তেলের মান যাচাইয়ের লক্ষে শহরের বাইপাস সড়কের মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশন, মেসার্স হক ফিলিং স্টেশনের পেট্রোল, অকটেন ও ডিজেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষণের জন্য প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ