• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ফেন্সিগ্রীপসহ আটক দুই

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় মাদক বিরোধী আভিযান চালিয়ে ৫১ বোতল ভারতীয় ফেন্সিগ্রীপ সহ দুই মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।
আটক ব্যাক্তিরা হলেন, উপজেলার কাজিহাল ইউনিয়নের রসুলপুর (পলিয়াপাড়া) গ্রামের আতাউর রহমানের ছেলে মজিদুল ইসলাম (৩৭), অপর ব্যক্তি একই ইউনিয়নের নারায়ন মাধব (নীলপুকুর) গ্রামের আব্দুল লতিফ এর ছেলে মনতাজ আলী (২৫)।
সোমবার (১২ জুন) দিবাগত রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের নারায়ন মাধব (নীলপুকুর) গ্রাম থেকে মাদক সহ ওই দুইজন কে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের দিনাজপুর আদালতে প্রেরন করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার গভীর রাতে উপজেলার সীমান্ত এলাকার কাজিহাল ইউনিয়নের নারায়ন মাধব (নীলপুকুর) গ্রামে মাদক চোরাচালানের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিগ্রীপ উদ্ধার সহ মজিদুল ইসলাম ও মনতাজ আলী কে হাতে নাতে আটক করেছে পুলিশ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্তে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিগ্রীপ উদ্ধার সহ মজিদুল ইসলাম ও মনতাজ আলী কে আটক করা হয়। যার আনুমানিক মুল্য ৭৬ হাজার ৫শ টাকা। আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ