• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ১২ মামলার আসামি মাদক সম্রাজ্ঞী তাজমিন গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীতে মাদক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত তাজমীন আক্তারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত রাতে সদর উপজেলার দারোয়ানী এলাকার পূর্ব শুটিপাড়া নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ ২৮পিস ইয়াবা ও তিন গ্রাম হেরোইন উদ্ধার করে।

গ্রেপ্তার তাজমীন ওই গ্রামের মো. মানিক হোসেনের স্ত্রী। এর আগেও তিনি একাধিকবার মাদক মামলায় কারাভোগ করেছেন। তার বিরুদ্ধে আদালতে ১২টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তাজমীন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে একাধিক বার মাদক বিক্রির সময় গ্রেফতার হয়েছিল তাজমীন। আদালত থেকে জামিন নিয়ে আবারও মাদকব্যবসা চালাতে থাকেন এই নারী।

নীলফামারী সদর থানা পুলিশের থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, একাধিকবার মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল খাটলেও মাদক ব্যবসা ছাড়েননি এই নারী। তার বিরুদ্ধে আদালতে এখনো ১২টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ