• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

কাদের সিদ্দিকির সিদ্ধান্তে ক্ষুব্ধ খালেদা!

Khaladaঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে টাঙ্গাইল-৮ (সখীপুর, বাসাইল) সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘কৃষক শ্রমিক জনতা লিগের’ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি।
কাদের সিদ্দিকির এ সিদ্ধান্তকে ‘অপ্রত্যাশিত’ বলে মনে করছেন বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ সিদ্ধান্তের কারণে তিনি কাদের সিদ্দিকির ওপর ‘ক্ষুদ্ধ’ও হয়েছেন। তিনি মনে করছেন, ওই উপনির্বাচন মূলত গত ৫ জানুয়ারির ‘একতরফা’ জাতীয় সংসদ নির্বাচনেরই অংশ। খালেদা জিয়ার ঘনিষ্ঠ বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য এসব তথ্য জানিয়েছেন।
বিএনপির ওই দুই নেতা জানান, ‘১৯ দলের জোটের নেত্রী খালেদা জিয়া মনে করছেন, আওয়ামী লীগের সরকারের অধীনে টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকি অংশ নিলে সরকারের অনেক লাভ হবে। সরকার বিরোধী দল এ সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে, বিষয়টি দেশ, বিদেশে প্রচার করতে পারবে সরকার। তখন ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের যৌক্তিকতা নিয়েও অনেকে প্রশ্ন তোলবেন।’ উল্লেখ্য, আগামী ২৩ মার্চ টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচন হওয়ার কথা।
বিএনপির স্থায়ী কমিটির ওই দুই সদস্য নাম প্রকাশ না করার শর্তে আরো জানান, ‘বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলের জোটে কাদের সিদ্দিকির দল নেই। কিন্তু গত মহাজোট সরকারের শুরু থেকে তিনি সরকারের কঠোর সমালোচনা করে আসছিলেন। বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তার দল সমর্থন দেয়। ৫ জানুয়ারির নির্বাচনেও তার দল অংশ নেয়নি। শেষ পর্যন্ত আওয়ামী লীগের অধীনে উপনির্বাচনে অংশ নেয়ার বিষয়টি তাই খালেদা জিয়ার কাছে অপ্রত্যাশিত।’
তথ্যমতে, গত ২০ ফেব্রুয়ারি সকালে ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডের কাদের সিদ্দিকির নিজ বাসায় আয়োজিত দলের কেন্দ্রিয় কমিটির বর্ধিত সভা শেষে তিনি সাংবাদিকদেরকে জানান, টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে অংশ নেয়ার কথা।
গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে এখন উপনির্বাচনে অংশ নেয়ার কারণ সাংবাদিকরা জানতে চাইলে কাদের সিদ্দিকি এর কোনো উত্তর না দিয়ে বলেন, ‘এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দেয়া হয়েছে। তা দেখেন।’ তবে আজ পর্যন্ত এ ধরনের কোনো ‘প্রেস রিলিজ’ গণমাধ্যমের কাছে পাঠায়নি তার দল।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী শওকত মোমেন শাহজাহান সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ২০ জানুয়ারি তিনি মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এরপর গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল গত ২৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে আগামীকাল আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ৬ মার্চ।
উৎসঃ   প্রিয়দেশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ