• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এমপিকে হত্যার হুমকি দেওয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক।। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকি দেওয়ার মামলায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া বলেন, চাঁদাবাজিসহ ২টি মামলায় আলাউদ্দিন সরদারকে ঢাকার কদমতলী থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কলে এক ব্যক্তির সঙ্গে কথা বলার সময় সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকি দেন আলাউদ্দিন সরদার। এ ঘটনায় তাঁর নামে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে ১টি ও বোরহানউদ্দিন থানায় ৩টি মামলা হয়।

২০২১ সালে ইউপি নির্বাচনে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপিতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাগর হাওলাদারকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন সরদার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুলের সঙ্গে তাঁর বিরোধ চলে আসছিল বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদার। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ