• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে রেলওয়ের জলাশয়ে ভাসছিল নারীর মরদেহ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরের একটি জলাশয়ে ভাসছিল জমিলা খাতুন (৬৫) নামের এক নারীর মরদেহ। গোলাহাট পুলিশ ফাঁড়ি থেকে ১০০ গজ দূরে রেলওয়ে কলোনি এলাকার একটি জলাশয়ে আজ বুধবার সকালে তাঁর মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সকাল ৭টার দিকে পরিবারের লোকজন তাঁর লাশ জলাশয় থেকে তুলে বাড়িতে নিয়ে যান।

জমিলা খাতুন ওই এলাকার মৃত ওমর আলীর স্ত্রী।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহের শরীরে কোন আঘাত চিহ্ন নেই। অপরদিকে পরিবার বা স্থানীয়দের কোন ধরনের অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে রেলওয়ের ওই জলাশয়ে জমিলার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন।

জমিলার ছেলে মুরাদ হোসেন জানান, তাঁর মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ওই দিন ভোরে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তাঁরা সকালে এলাকায় তাঁকে খোঁজাখুঁজি করছিলেন। পরে স্থানীয়দের কাছে শুনে সেখানে গিয়ে তাঁর মায়ের মরদেহ শনাক্ত করেন এবং বাড়িতে নিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ