• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহী মহানগর শিবির সভাপতি আটক

Sibirসিসি নিউজ: ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান বিশ্বাসকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজশাহী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজশাহী মহানগর শিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় আনিসুর রহমানকে আটক করে ডিবি। এ সময় তিনি মাগুরা গ্রামের বাড়ি থেকে রাজশাহী বাসস্ট্যান্ডে গিয়ে নামেন।

তিনি জানান, রাত ১২টার দিকে আনিসুরের মোবাইল ফোন বন্ধ পেয়ে পরে বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানেন গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে। আটকের পর তাকে সঙ্গে নিয়ে শিবিরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালানো হচ্ছে বলেও জানান আসাদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ