• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ইজিবাইক উল্টে শিশু নিহত 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বাবার সাথে গরু-ছাগল দেখতে গিয়ে ইজিবাইক উল্টে পড়ে দিপু চন্দ্র (৫) নামের এক শিশু  নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের জিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিপু জিয়ার বাজার সংলগ্ন ডাক্তারপাড়া এলাকার মানিক চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় ইজিবাইক চালককে স্থানীয়রা আটক করলেও পরে কৌশলে সেখান থেকে পালিয়ে যান তিনি।
মানিক চন্দ্র জানান,  বাড়ি সংলগ্ন সড়কের পাশে পতিত এক জমিতে বাধা গরু- ছাগল বাধা ছিল। দিপু আমার সাথে সেই গরু-ছাগল দেখতে যায়। ফেরার সময় দৌড় দিয়ে রাস্তা পার হচ্ছিল সে। এ সময় দ্রুত বেগে আসা একটি ইজিবাইক ব্রেক কষলে উল্টে দিপুর ওপর পড়ে। এতে তার নাক ও মুখ দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়। স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা করে দিপুকে মৃত্যু ঘোষণা করে। সৈয়দপুর ১০০ শয্যা হাসতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা  বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।
সৈয়দুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন আমি জেলায় এক মিটিং আছি। বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি সম্পর্কে খোজ নিচ্ছি। ঘটনা সত্য হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ