সিসি নিউজ।। নীলফামারীতে নানা আয়োজনে পালিত হয়েছে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলা ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি মীর সেলিম ফারুক, সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান বাচ্চু, মোক্তার হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি মাহাবুব উর রহমনা, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল প্রমুখ।
কর্মসূচিতে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।