• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিএনপিতে যোগ দিলেন অবসরপ্রাপ্ত ২৫ সামরিক কর্মকর্তা

সিসি নিউজ ডেস্ক।। বিএনপিতে যোগ দিলেন ২৫ জন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। এঁদের মধ্যে ১৯ জনই সেনাবাহিনীর সদস্য। অবশিষ্ট ছয়জনের মধ্যে চারজন বিমানবাহিনীর এবং দুজন নৌবাহিনীর সদস্য।

আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তাঁরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপিতে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা হলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) জাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, ক্যাপ্টেন (অব.) গনিউল আজম, লেফটেন্যান্ট (অব.) ইমরান, নৌবাহিনীর রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান, কমডোর (অব.) মোস্তফা সহিদ, বিমানবাহিনীর এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াডেন লিডার (অব.) আকতার হাফিজ খান, স্কোয়াডেন লিডার (অব.) শফিকুল ইসলাম। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ