• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এডিসি হারুন এবার রংপুর রেঞ্জে সংযুক্ত

সিসি নিউজ ডেস্ক।। ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে শাহবাগ থানায় ধরে নিয়ে বেধড়ক পিটুনির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশীদকে এবার পুলিশ সদর দপ্তর থেকে সরিয়ে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এর আগে তাকে দুই দফায় বদলি করা হয়। সর্বশেষ হারুনকে এপিবিএন এ থাকা অবস্থায় সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

প্রজ্ঞাপন বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশীদকে (কর্তমানে সাময়িকভাবে বরখাস্ত এবং পুলিশ অধিদপ্তরে সংযুক্ত) রেঞ্জ ডিআইজির কার্যালয় রংপুরে সংযুক্ত করা হলো।

এর আগে গত রোববার রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে প্রথমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে রমনা বিভাগ থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে বদলি করা হয়। পরে পুলিশ সদর দপ্তর থেকে আরেক প্রজ্ঞাপনে হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়। পরদিন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারুনকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানার ভেতরে ঢুকিয়ে মারধরের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশীদের বিরুদ্ধে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ