• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় ক্রেতা সেজে অভিনব কায়দায় স্বর্ণালংকার নিয়ে চম্পট

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলায় অভিনব কায়দায় ক্রেতা সেজে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার বাবুরহাট বাজারের নমস্কার জুয়েলার্সে এ ঘটনা ঘটে। পরে থানায় লিখিত অভিযোগ করেন দোকানমালিক রন্জু দত্ত।

অভিযোগে জানা গেছে, সোমবার বেলা ১টায় এক ব্যক্তি বাবুরহাট বাজারে নমস্কার জুয়েলার্সে যান। তিনি দুটি সোনার বালা, এক জোড়া কানের দুল ও তিনটি আংটি পছন্দ করে ক্রয় রসিদ করেন। এ সময় তিনি একটি স্বর্ণের চেইন দেখার জন্য হাতে নেন। পরে এটিএম বুথ থেকে টাকা এনে এসব নেওয়ার কথা বলেন। এরপর ব্যবসায়ী রন্জু ব্যস্ত হয়ে পড়লে এ সুযোগে ১০ আনা স্বর্ণের চেইন নিয়ে চলে যান। যার বাজারমূল্য ৬৩ হাজার টাকা।

ব্যবসায়ী রন্জু বলেন, ‘ওই ব্যক্তি যে প্রতারক তা বুঝতে পারিনি। স্বর্ণালংকারগুলো পছন্দ করে ক্রয়ের জন্য রসিদ করেছেন। টাকা পরিশোধ করে নিয়ে যাওয়ার কথা। কিন্তু কৌশলে সোনার একটি চেইন কখন তুলে নিয়েছে আমরা তা বুঝতে পারিনি। পরে দোকানের সিসিটিভির ফুটেজ দেখে স্বর্ণালংকার চুরির বিষয়টি ধরা পড়ে।’

ব্যবসায়ী আরও বলেন, ওই ব্যক্তি নিজেকে তাজ নামে জলঢাকা উপজেলার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ