• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিমলায় ফেনসিডিলসহ গ্রেপ্তার মা-ছেলে

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলায় ৩৬ বোতল ফেনসিডিলসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাংগারহাট হোসেনের মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ পিয়াজীপাড়া গ্রামের হাফিজার ইসলামের স্ত্রী কাজলি আকতার (৪৫) ও তাঁর ছেলে কাজল ইসলাম (২০)।

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে ডাংগারহাট হোসেনের মোড় এলাকায় অভিযান চালিয়ে মা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে ৩৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ‘ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ীরা সম্পর্কে মা ও ছেলে। তাঁরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদকের কারবার করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের নীলফামারী আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ