• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুব্রত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Subrotoআন্তর্জাতিক ডেস্ক: সমন অগ্রাহ্য করায় সাহারার কর্ণধার সুব্রত রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল সুপ্রিম কোর্ট। অন্য একটি মামলার শুনানিতে সুব্রত রায়কে বুধবার আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দিয়েছিলেন শীর্ষ আদালত। সাহারার প্রধান উপস্থিত না হওয়ায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

ভারতে সাহারা রিয়েল এস্টেট ও সাহারা হাউজিং এর বিনিয়োগকারীদের টাকা ফেরত দেয়ার জন্য বাজার নিয়ন্ত্রক সংস্থার সেবি-কে ২৫ হাজার কোটি টাকা দিতে গত বছর আগস্টে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশ সাহারা অমান্য করছে, এই অভিযোগে সুব্রত রায় ও সাহারার অন্য কয়েকজন কর্মকর্তা শঙ্কর দুবে, অশোক রায় চৌধুরী এবং বন্দনা ভার্গবকে বুধবার সুপ্রিম কোর্টে হাজিরা দেয়ার নির্দেশ দেন বিচারপতি কেএস রাধাকৃষ্ণন ও জেএস খেহারের ডিভিশন বেঞ্চ।

সুব্রত রায়ের ৯৫ বছর বয়স্ক মায়ের অসুস্থতার কথা বলে আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই চান সাহারাশ্রী। কিন্তু তার আইনজীবী রাম জেঠমালানির এই আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অমান্য করার দায়ে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ