• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জয়পুরহাটে বিএনপির কর্মসূুচী

জয়পুরহাট প্রতিনিধি।। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে জয়পুরহাটে বিএনপি’র দু’টি গ্রুপের পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধানের নেতৃত্বাধীন গ্রুপের একটি  বিক্ষোভ মিছিলটি শহরের নতুনহাট এলাকা থেকে বের হয়ে জামালগঞ্জ-আক্কেলপুর সড়ক প্রদক্ষিণ শেষে পরে একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমান, আক্কেলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচীব মঞ্জুওে মওলা পরাশ, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র,সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ প্রমুখ।
অপর দিকে সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তাফা ও জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডলের নেতৃত্বাধীন বিএনপি’র অপর গ্রুপের নোকর্মীরা একই দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ বক্তৃতা করেন- বিএনপি নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তাফা, জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল, আব্দুল ওহাব, আব্দুল গফুর মন্ডল,সরদার লিয়াকত, আব্দুস সামাদ বাবু, যুবদল নেতা শরিফুল ইসলাম প্রমুখ।
 উভয় গ্রুপের সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ