• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির তিন দিনের কর্মবিরতি শুরু

সিসি নিউজ।। নীলফামারীতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে তিন দিনের কর্মবিরতি শুরু করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। মঙ্গলবার সকালে সংগঠনের জেলা কমিটির উদ্যোগে নীলফামারী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে দাড়িয়ে ওই কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের জেলা শাখার সভাপতি নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম। অন্যান্যের মধ্যে অংশ নেন কলেজের উপাধ্যক্ষ মাহবুব উর রহমান ভুইয়া, কলেজ শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. মাহমুদুল হাসান, সহকারি অধ্যাপক মো. অহিদুল ইসলাম, মো. নুরুল করিমসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। আন্দোলনকারীরা আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফশিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বর্হিভুতদের প্রত্যাহার ও বিসিএস শিক্ষা ক্যাডারের সকল নায্য দাবি মানার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ