• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে গণ প্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে গণ প্রকৌশল দিবস-২০২৩ ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) এর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’।
 ওইদিন বেলা ১২ টায় শহরের সাহেব পাড়ায় অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় আইডিইবির সৈয়দপুর শাখার সভাপতি প্রকৌশলী বীরমুক্তিযোদ্ধা মোনায়মুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আজিজুল ইসলাম।
সংগঠনটির সৈয়দপুর শাখার সম্পাদক মোমিনুল ইসলামের সঞ্চালনায় এতে  বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ তহিদুল ইসলাম, নাজমুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ৫৩ বছর আগে প্রতিষ্ঠিত আইডিবির প্রায় ৫ লাখ সদস্য শিল্প কারখানাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নে অবদান রাখছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ