• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় আদম তমিজী গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক।। রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় ব্যবসায়ী আদম তমিজী হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি )প্রধান হারুন অর রশিদ।

তিনি বলেছেন, ‘তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। দেশের পাসপোর্ট পোড়ানোসহ নানা রকম কটূক্তি তিনি ইচ্ছে করে করেছেন নাকি মানসিক ভারসাম্যহীনতায় করেছেন তা বোঝার চেষ্টা চলবে। যদি মানসিক ভারসাম্যহীন থাকেন, তাহলে দরকারে তাঁকে চিকিৎসা করিয়ে এনে আবার আইনের আওতায় আনা হবে।’

এর আগে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাড়ি থেকে আদম তমিজীকে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। প্রায় ১৫ দিন স্বেচ্ছায় গৃহবন্দী থাকা হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে তখন জানিয়েছিল ডিবি।

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এই ব্যবসায়ীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। গত ১৬ নভেম্বর রাত ৯টার দিকে তমিজী হকের বাসায় অভিযান শুরু করে র‍্যাব-১-এর একটি দল। মধ্যরাতের পর পর্যন্ত চলে এই অভিযান।

আদম তমিজী হক ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে এসে নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। এরপর তাঁকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। আদম তমিজীর যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ