• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গৃহবধূর চুল কেটে দিল দুর্বৃত্তরা

Nirjatonনওগাঁ: নওগাঁর ধামইরহাটে এক গৃহবধূর চুল কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওই গৃহবধূকে এ বর্বরতার শিকার হতে হলো। বুধবার সন্ধ্যায় এ ঘটনায় ঘটে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার মইশড় গ্রামের আবদুল জলিল ও তার স্ত্রী জোবেদার মধ্যে তিন মাস ধরে কলহ চলছিল। জোবেদাকে  তালাক দেওয়ার হুমকি দেন স্বামী। এতে এ দম্পতির সংসার ভাঙনের মুখে পড়ে।
স্বামী-স্ত্রীর বিবাদ মীমাংসার নামে সুযোগ নেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মহসিন আলী ও তার সহযোগীরা। কলহ মীমাংসার জন্য কিছু আলোচনা করতে হবে বলে জোবেদাকে তার বাড়ির পাশের শালবাগানে ডেকে নিয়ে যায় মহসিনের এক সহযোগী। জোবেদা শালবাগানে গিয়ে মহসিন ও তার সহযোগী ছাড়া অন্য কাউকে দেখতে না পেয়ে বাড়ি ফিরে যেতে চান। এ সময় জোবেদার শ্লীলতাহানির চেষ্টা করে তারা।
শেষ পর্যন্ত জোবেদা নিজের সম্ভ্রম রক্ষা করতে সক্ষম হন। পরিস্থিতি বেগতিক দেখে প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে মহসিন ও তার সহযোগীরা জোর করে জোবেদার মাথার চুল কেটে দেয়। ওই গৃহবধূ বাদী হয়ে ছয়জনকে আসামি করে ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা দায়েরের পর ঘটনার মূল আসামি উপজেলার মইশড় গ্রামের ইউপি সদস্য মহসিন ও একই গ্রামের খোকার ছেলে আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।  রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ