• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মঙ্গলবার শ্বশুড় বাড়িতে আসছেন প্রধানমন্ত্রী

সিসি নিউজ।। আগামী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুরের পীরগঞ্জের শ্বশুড় বাড়িতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি।

শনিবার রাতে প্রধানমন্ত্রী রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। তিনি জানান, দলীয় ফোরাম থেকে ২৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সফরে প্রধানমন্ত্রী রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের তারাগঞ্জ কলেজ মাঠের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এরপর রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল বলেন, ‘প্রধানমন্ত্রীর রংপুর আসার আগে থেকেই সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, বিপুল জনসমাগম হবে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভায়।’

রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, ‘নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী রংপুরে আসছেন। তাই তারাগঞ্জের পথসভা সফল করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ