• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশ পেলেন ২৮০৫ জন

সিসি নিউজ ডেস্ক।। ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে নিয়োগের জন্য বিভিন্ন ক্যাডারে সুপারিশ পেয়েছেন ২১৬৩ জন আর নন-ক্যাডার পদে ৬৪২ জন। সেই হিসেবে নিয়োগের জন্য সুপারিশ পেয়েছেন মোট ২ হাজার ৮০৫ জন।

আজ মঙ্গলবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস ও উম্মে আছমা আয়শা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩ তম বিসিএসের ২২১৮টি পদের বিপরীতে ২১৬৩ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। আর নন-ক্যাডার পদে ১৩৪২টি শূন্য পদের বিপরীতে ৬৪২ জনকে সুপারিশ করা হলো।

২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩ তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল।

২০২১ সালের ২৯ অক্টোবর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে ৪৩ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী। আর লিখিত পরীক্ষায় ৯ হাজার ৮৪১ জন। গত মাসে এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া শেষ হয়।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ