• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বুধবারই শপথ নেবেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা

সিসি নিউজ ডেস্ক।। জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল বুধবার শপথ নেবেন। পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করে বিজ্ঞপ্তি দিয়েছে দলটি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে, ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমাদের সবাই তো এলাকায়, কালকে (বুধবার) আমাদের সবাইকে ঢাকায় ডাকা হয়েছে দলের পক্ষ থেকে। আর পরশু দিন শপথের ডেট দেওয়া হয়েছে। আর দলের পক্ষ থেকে জানানো হয়েছে (সংসদ সচিবালয়) আমরা কালকে (বুধবার) শপথ নেব না, পরশু দিন নেব।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ