• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খানসামায় শীতার্ত মানুষের পাশে সাবেক ছাত্রলীগ নেতা ঐতিহ্য

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। এই তীব্র শীতে দিনাজপুরের খানসামা উপজেলায় ৪শ শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার রামকলা মাঠে জনতা ব্যাংকের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য। এসময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক নীলফামারী শাখার ব্যাবস্থাপক আবু সুফিয়ান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক, ইউপি সদস্য মোজাহারুল ইসলাম বাবুলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, তীব্র শীতে প্রতিবছরের ন্যায় এবারো আমি আমার এলাকার মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করছি। “আমাদের এই সামান্য প্রচেষ্টায় হয়তবা কিছু অসহায় শীতার্ত মানুষকে উষ্ণতা প্রদান করলেও শত সহস্র মানুষ এর বাইরে। তাই আমরা চাই রাষ্ট্রের প্রত্যেক বিত্তবান কিংবা স্বাবলম্বী মানুষ এইসব অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াক। সবাই যদি সবার জায়গা থেকে এগিয়ে আসে তাহলেই আমাদের এই উদ্যোগ স্বার্থকতা লাভ করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ