• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এপেক্স ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে গ্লোবাল প্ল্যান্টেশন ডে পালিত

সিসি নিউজ।। এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে গ্লোবাল প্ল্যান্টেশন ডে পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে আটটায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপনের মাধ্যমে ওই গ্লোবাল প্ল্যান্টেশন ডের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডেন্ট কথাসাহিত্যিক এপেক্সিয়ান আকমল সরকার রাজু উপস্থিত থেকে ওই বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় এপেক্স ক্লাব সৈয়দপুর এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সসিয়ান হাফিজুর রহমান খান, পাবলিক স্পেকিং ডিবেটিং ডিরেক্টর এপেক্সসিয়ান মিজানুর রহমান মুকুল, প্রাক্তন প্রেসিডেন্ট এপেক্সসিয়ান এ এ মাহফুজ আলী শাহ্, ফ্লোর মেম্বার এপেক্সসিয়ান এ এম এস এস মো. আরিফুর রহমান মিলন, এপেক্সসিয়ান মোছা. মাহবুবা বেগম মিলি প্রমুখ উপস্থিত ছিলেন। গ্লোবাল প্লান্টেশন ডে উপলক্ষে ওই দিন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ফলদ এবং ওষুধি গাছে চারা রোপন করা হয়েছে। এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডেন্ট এপেক্সসিয়ান আকমল সরকার রাজু জানান, রোববার (১১ ফেব্রুয়ারি) আটটি দেশে পাঁচ শত এপেক্স ক্লাব ওই গ্লোবাল প্ল্যান্টেশন ডে পালন করেছে। এর মধ্যে বাংলাদেশের ১৪১ টি এপেক্স ক্লাব রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ