• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন |

নীলফামারীতে ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্প অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীতে ফ্রী ফিজিওথেরাপী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উন্নয়ন সংস্থা আশার প্রতিষ্টাতা মো. সফিকুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়। শহরের সবুজপাড়ায় নিজস্ব ফিজিওথেরাপি সেন্টারে ক্যাম্পের আয়োজন করে সংস্থাটি। সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান। এসময় বিশেষ অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক রশিদা আক্তার, আশার জেষ্ঠ জেলা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম প্রমুখ। আশার জেষ্ঠ জেলা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম জানান, দিনব্যাপী ক্যাম্পে ৩০০ জনকে ফ্রি ফিজিওথেরাপী প্রদান করা হয়। এসময় ১২৫ জনকে বিনামূল্যে ফিজিওথেরাপী উপকরণ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ