• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সিসি নিউজ।। নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মাছরাঙ্গা টেলিভিশনের মঞ্জুরুল আলম সিয়াম সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের নূর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৬ ভোট পেয়ে সভাপতি হিসেবে সিয়াম ও ২১ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন নূর আলম।

এছাড়া সহ-সভাপতি হিসেবে যমুনা টিভির আতিয়ার রহমান, সাপ্তাহিক নীলচোখের হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, চ্যানেল আইয়ের আনোয়ারুল আলম প্রধান ও দৈনিক নবচেতনার হামিদুল্লাহ সরকার, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক ভোরের পাতার এম আবুল শাহ, দফতর সম্পাদক হিসেবে দৈনিক ভোরের কাগজের এম আর রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক বর্তমানের নাসির উদ্দিন শাহ এবং নির্বাহী সদস্য হিসেবে দৈনিক নীলকথার সম্পাদক কাজী মাহবুবুল হক দোদুল, দৈনিক যুগান্তরের মোস্তফা আবীদ, বাংলাভিশনের নূরে আলম সিদ্দিকী দুলাল, দৈনিক সমাচারের নুর আলম বাবু, দৈনিক ইনকিলাবের মুশফিকুর রহমান সৈকত, দৈনিক পরিবেশের আরিফুল ইসলাম ও ঢাকা ট্রিবিউনের তৈয়ব আলী সরকার নির্বাচিত হন।

এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় ক্রীড়া সম্পাদক হিসেবে দৈনিক খোলা কাগজের মোশাররফ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে জিটিভির মনিরুল হাসান শাহ আপেল এবং তথ্য প্রযুক্তি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সম্পাদক হিসেবে ডিবিসির আলিফ নূরা রিনি নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শামসুল ইসলাম জানান, ১৮টি পদের বিপরিতে ২৮জন অংশ গ্রহণ করে। ৩৯জন ভোটারের মধ্যে ৩৯জন ভোটাধিকার প্রয়োগ করলেও একটি ভোট বাতিল হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ