• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন |

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নীলফামারীতে ফ্রি চিকিৎসা

সিসি নিউজ।। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলফামারীতে দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ চত্বরে দিন ব্যাপী চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ।

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আউয়ালের নেতৃত্বে ক্যাম্পে পরিচালনা করেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন, ডায়াবেটিকস, স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যা বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান মনির, নীলফামারী এ. আর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক সজিব হোসাইন।

লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের অসহায়, গরীব ও দরিদ্র সহস্রাধিক রোগিকে চিকিৎসা সেবাসহ বিনামূল্য ঔষধ ও চিকিৎসাপত্র প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ