• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে অনুমোদনহীন ডায়াগনেস্টিক সেন্টার সিলগালা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ল্যাব এইড ডিজিটাল ডায়াগনেস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা  করা হয়েছে। এ সময় অনুমোদনহীন অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অপরাধে প্রতিষ্ঠানটির ২০ হাজার টাকা জরিমানা ও  সিলগালা করে এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।  আজ বুধবার দুপুরে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা স্বস্থ্য অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম ও সৈয়দপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মোখেলছুর রহমান। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন ও সৈয়দপুর থানা পুলিশ সদস্যরা।
ভোক্তা অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয় ও জেলা স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়,  শহরের শেরে বাংলা সড়কের বিপণীবিতান কেন্দ্র চৌধুরী টাওয়ারে অবস্থিত উল্লেখিত প্রতিষ্ঠানটির কোনো অনুমোদন নেই। এছাড়া এক্স-রেসহ  প্রয়োজনীয় মেশিনপত্র না থাকা সত্বেও রোগনির্ণয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। প্রতিষ্ঠানটিতে চিকিৎসক, ল্যাব সহকারী ও দক্ষ টেকনিশিয়ান ছিল না। এমন অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে  সহকারী পরিচালক শামসুল আলম  বলেন,  অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছিল। এ ছাড়া সেখানে দক্ষ জনবল ও প্রয়োজনীয় মেশিনপত্র ছাড়াই অবৈধভাবে রোগনির্ণয় কার্যক্রম চলছিল।  এসব অপরাধে  ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে প্রতিষ্ঠানটির মালিকের  অর্থদণ্ড ছাড়াও প্রতিষ্ঠানটি সিলগালা করে এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা  করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক ও হাসপাতাল বন্ধের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ